শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে জাল ভোট কেনার চেষ্টার অভিযোগ আমিনুল হকের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম
আমিনুল হক

আমিনুল হক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাল ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৬ আসন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণার সময় তিনি এ অভিযোগ তুলেন।

এ সময় আমিনুল হক বলেন, ‘একটি দল সোচ্চার হয়েছে নির্বাচনকে কীভাবে বানচাল করা যায়। এ বিষয়ে আমরা সতর্ক আছি।’
 
‘সামাজিক যোগাযোগমাধ্যমে বট বাহিনী দিয়ে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সে বিষয়ে দেশের জনগণ যথেষ্ট সচেতন। মিথ্যাচার যারা ছড়াচ্ছে তাদের রায় জনগণ ১২ ফেব্রুয়ারি দেবে।’
 
অভিযোগ তুলে আমিনুল হক বলেন, 

‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টাকা দিয়ে জাল ভোট কেনার চেষ্টা করছে।’
 
প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন, ‘নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যারা প্রতিদিন উচ্ছেদ আতঙ্কে থাকেন। যারা ছেলেমেয়েদের পড়ালেখার ব্যবস্থা করতে পারে না, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করবো। তাদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাজ করবো।’
 
যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাদের স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক।
 
‘এলাকায় কোনো সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতাল নেই। সেটি তৈরিতে কাজ করবো। বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। প্রত্যেকের কাছে মানবিকতা পৌঁছে দিতে চাই।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রতিদ্বন্দ্বী প্রার্থী   জাল ভোট কেনা   আমিনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close