শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মো. সোহাগ (২৮)।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর বাজার এলাকার দড়িকান্দি গ্রামে সরকার বাড়ির মো. শহিদুল্লাহ মুন্সির ঘরের সামনে পুকুরের পাকা ঘাটলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে মো. সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই উপজেলায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

গ্রেফতার সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে এর আগে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদক সংক্রান্ত দুইটি মামলা রয়েছে।

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খোলা কাগজকে বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পাঠানো হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   যৌথ বাহিনী   অভিযান   ইয়াবাসহ   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close