সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনায় চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী রাব্বি মিয়া (২২) হত্যা মামলার পলাতক আসামি মো. টুটুল মিয়াকে (২৩)  ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এএসপি মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল থেকে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত টুটুল মিয়া (২৩) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামের মো. আব্দুল মমিনের ছেলে। 

নিহত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

ক্যাম্পের অধিনায়ক এএসপি মোহাম্মদ শাহজাহান জানায়, গত বছরের ২ মার্চ মোহনগঞ্জ পৌরসভা রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আসামিরা মাছ ব্যবসায়ী মো. রাব্বি মিয়াকে ধারালো চাকু দিয়ে বুকের পাজরে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত যখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এদিকে ছুরিকাঘাতে রাব্বি গুরুতর আহত হন। প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রাত ১১টায় ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত রাব্বী মিয়ার বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাব্বিসহ ১২ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এএসপি মোহাম্মদ শাহজাহান আরও জানায়, পরবর্তীতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তার অবস্থান শনাক্ত করেন। এরপর র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের সদস্যরা ৩০ জানুয়ারি রাত ১১টায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সোনালী ব্যাংক এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত টুটুল মিয়াকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়ী   হত্যা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close