শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার একটি গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার তেতুলতলা গ্রামের মনিরুল ইসলাম (৩৫) ও শিয়ালডাঙ্গা গ্রামের সবুজ (৩০)।

মনিরুল ইসলাম শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত রজব আলির ছেলে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক। নিহত সবুজ একই এলাকার নুর ইসলাম খোকার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে মনিরুল ইসলাম নিজ বাড়ির ক্ষেতে টমেটো তুলছিলেন। এ সময় পা পিছলে তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছটফট করতে দেখে পাশে থাকা সবুজ উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   বিদ্যুৎস্পৃষ্ট   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close