রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আ. লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে : আসিফ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বিএনপি যদি আওয়ামী লীগকে পুর্নবাসন করতে চায় তাহলে তারা আবারও বিপদে পড়বে। এটি দেশের জন্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করবে।”

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় আদমদিঘীর রহিম উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই—আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজেটিভ বক্তব্য দিচ্ছেন। আমরা জিয়াউর রহমানকে পছন্দ করি জাতীয়তাবাদী নেতা হিসেবে। কিন্তু তিনি একটি ভুল করে গেছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতি করার জন্য পুনঃপ্রতিষ্ঠিত করে গেছেন।”

তিনি বলেন, “যে বাকশালী কায়েম করে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, সেই আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের মাটিতে এনে দিয়ে গেছেন। তার খেসারত বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন দিতে হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ দিনগুলো কত কষ্টে যাপন করে মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের করে ১/১১-এর সময় আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল।”

গণভোটের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে তিনি দাবী করেন।

বগুড়া-৩ আসনের জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের জামায়াতের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফ প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আ. লীগ   বিএনপি   আসিফ মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close