শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠে সক্রিয় বোদা থানা পুলিশ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা থানা পুলিশ নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নির্বাচনি আমেজের মধ্যে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা প্রশাসন। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিকের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা নির্বাচনকে ঘিরে নিয়মিত টহল, নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনি এলাকা জুড়ে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ভোটারদের আস্থা অর্জনে কাজ করছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে বোদা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এই উৎসবকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

এলাকাবাসীর প্রত্যাশা, বোদা থানা পুলিশের এই সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বোদা থানা   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close