সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
শেরপুরে ধানের শীষের জন্য ভোট চাইলেন তারেক রহমান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৪:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আপনাদের সন্তান হিসেবে আমার অনুরোধ, আপনারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করুন। নির্বাচনের পর আমি আবারও আপনাদের সঙ্গে দেখা করতে আসব।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুরের ধুনটমোড় এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আজ বহু বছর পর আপনাদের মাঝে ফিরে আসছি। এজন্য মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আপনারা বরাবরই এই আসনে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমি আশা করি, আগামীতেও ধানের শীষকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।”

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম মাহবুবুর রহমান হারেজ, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানি সানভি।

বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মমিন, শফিকুল ইসলাম শফিক, মানুনুর রশিদ আপেল, ধুনট বিএনপির নেতা আজিমুদ্দিন হারুন, ভিপি পাশা, চঞ্চল চৌধুরী, যুবদল নেতা নাহিদুজ্জামান নাহিদ, আশরাফুদ্দৌলা মামুন, আইয়ুব আলী, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ কাউছার মো. কলিন্স, শাহবুল করিম, হাফিজুল আশিফ শাওন, ছাত্রদল নেতা আরমান ও প্রান্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন জাকারিয়া মাসুদ, সোবাইদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুপুরের অনেক আগেই ধুনটমোড় এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং একপর্যায়ে পথসভাটি বিশাল জনসভায় পরিণত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   শেরপুর   ধানের শীষ   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close