মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আমার অনুরোধ ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করুন : তারেক রহমান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আপনাদের সন্তান হিসেবে আমার অনুরোধ আপনারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করুন। নির্বাচনের পর আমি আবারো আপনাদের সাথে দেখা করতে আসব।’ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুরের ধুনটমোড় এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আজ বহু বছর পর আপনাদের মাঝে ফিরে আসছি। এজন্য মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। 

তিনি আরও বলেন, ‘প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আপনারা বরাবরই এই আসনে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমি আশা করি, আগামীতেও ধানের শীষকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।’

শেরপুর উপজেলা বিএনপি সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন সাকেব সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, বগুড়া জেলা বিএনপি সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম মাহবুবুর রহমান হারেজ, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেরপুর পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানি সানভি।

বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মমিন, শফিকুল ইসলাম শফিক, মানুনুর রশিদ আপেল, ধুনট বিএনপি নেতা আজিমুদ্দিন হারুন, ভিপি পাশা, চঞ্চল চৌধুরী, যুবদল নেতা নাহিদুজ্জামান নাহিদ, আশরাফুদ্দৌলা মামুন, আইয়ুব আলী, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ কাউছার মো. কলিন্স, শাহবুল করিম, হাফিজুল আশিফ শাওন, ছাত্রদল নেতা আরমান, প্রান্ত। 

এছাড়াও উপস্থিত ছিলেন জাকারিয়া মাসুদ, সোবাইদুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। 

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একঝাঁক নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুপুরের অনেক আগে থেকেই ধুনটমোড় এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। পথসভাটি এক পর্যায়ে বিশাল জনসভায় পরিণত হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   জয়যুক্ত   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close