শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১-এর সদস্যরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান।

গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর আনারকলি রোডের মুন্সিপাড়া এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) এবং নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর লোটিয়া, ওসখালী গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গীবাজার এলাকায় ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মেসার্স ডে অ্যান্ড সন্স-এর দুইজন বিকাশ মানি কালেক্টর মো. আজাদ ও আরিফুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত ছিনতাইকারীরা ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করে।

এ সময় তাদের বাধা দিতে গেলে বিকাশকর্মীদের গুলি করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আলোচিত এ ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্তে নামে র‍্যাব। ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে দেড় মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিকাশকর্মী   গ্রেফতার   টঙ্গী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close