রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পঁচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই : শফিকুর রহমান
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “বে-ইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন, মা বোনদের ইজ্জত হরন—এই মহাধ্বংসযজ্ঞ ৫৪ বছর ধরে চলছে। এই পঁচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই। এই রাজনীতি আমরা আর দেখতে চাই না।”

শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী সভায় বুড়িচং নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে দাঁড়িয়ে থাকুক একটা দেশ।”

তিনি আরও বলেন, “আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্খা—তারা জুলাইতে সব ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি, স্বাধীনতা এনে দিয়েছে। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের ১১ দলীয় জোটকে মনোনীত করেন, আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না—ইনশাআল্লাহ।”

কুমিল্লা-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. অ্যাড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ।

এছাড়া কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে কুমিল্লা-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. অ্যাড. মোবারক হোসাইনের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন প্রধান অতিথি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close