সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নবীনগরে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাজেরা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে স্থানীয়রা জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খালে ঐ নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

‎পরিবারের সদস্যদের ধারণা, হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

‎নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, উদ্ধার হওয়া নারীর নাম হাজেরা বেগম। তিনি জিনদপুর ইউনিয়নের রহিম মিয়ার স্ত্রী।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close