রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না : মান্নান
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যে সকল নেতাকর্মীরা দলের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন ঐ সকল মীরজাফরদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন। 

শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন।  

মান্নান বলেন, ‘যে সকল বিএনপি নেতাকর্মীরা দিনের বেলায় ধানের শীষ প্রতীক ও রাতের অন্ধকারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করছেন তাদেরকেও চিহিৃত করা হচ্ছে। আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। না হলে আপনাদের পতন অনিবার্য। মনে রাখেবেন ঐ সকল নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হতে পারে না। তাদের পরিচয় একটাই- তারা মীরজাফর। সাধারণ মানুষ তাদেরকে আস্থা কুড়ে নিক্ষেপ করবে।’ 

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। ধানের শীষের বিজয় হলে এদেশের নিপীড়িত মানুষের বিজয় হবে। বিগত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ আন্দোলন সংগ্রাম করে গেছেন।’ 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলাম, সদস্য জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, যুবদল নেতা মাসুদ খাঁনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মীরজাফর   বিএনপি   মান্নান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close