সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
মায়েদের ও বোনদের সম্মান করতে শিখুন : ডা. শফিকুর রহমান
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, “৫ আগস্টের আগে ৫৪ বছরের বাংলাদেশে আমরা এক ভিন্ন রকম বাস্তবতা দেখেছি। আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দাপট, ব্যাংক লুট, শেয়ারবাজার লুট দেখেছি। আমাদের মা-বোনদের ইজ্জতহানি হতে দেখেছি, যুবকদের জবাই হতে দেখেছি। এই রাষ্ট্রে একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দল ছাড়া বাকি সবাইকে দেশের ভাড়াটিয়া মনে করা হতো।”

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোট সমর্থিত কুমিল্লা-১ আসনের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “৫ তারিখের পর অনেকের মধ্যে আত্মসমালোচনা এসেছে, আবার অনেকের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এই নির্বাচন সামনে রেখে অনেকে সোনালি প্রতিশ্রুতি নিয়ে আপনাদের কাছে আসবে—বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দেওয়ার কথা বলবে।”

তিনি বলেন, “যারা মা-বোনদের রাস্তায় দেখলে কাপড় খুলে ফেলার হুমকি দেয়, তারা কোন প্রজাতির? তারা মানব প্রজাতির নয়। যারা নির্বাচনের আগে এমন কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কী করবে, তা সহজেই বোঝা যায়। ‘মর্নিং শোজ দ্য ডে’—সকালে সূর্য যেভাবে ওঠে, তাতেই বোঝা যায় দিনটা কেমন যাবে।”

তিনি আরও বলেন, “আমরা বলছি—মায়েদের ও বোনদের সম্মান করতে শিখুন। কেউ যদি সংশোধন না হয়ে এমন কার্যক্রম চালিয়ে যায়, তাহলে মায়ের সন্তানেরা বসে থাকবে না। কেউ কেউ হুমকি দিচ্ছে যেন মায়েরা ভোটের দিন ভোটকেন্দ্রে না যান—এটা কখনো মেনে নেওয়া হবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের আকাশের নিচে ও জমিনের ওপর সবার সমান অধিকার রয়েছে। সংবিধানের দোহাই দিয়ে সংবিধান ও ১৮ কোটি মানুষের ওপর জুলুম করা হয়েছে। আমরা এই বস্তাপচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দেব না। এই পচা রাজনীতিকে এখন লাল কার্ড দেখানো হবে। তোমরা টাকা চুরি করেছ, লুটপাট করেছ, খুন করেছ, বিদেশে বেগমপাড়া বানিয়েছ আর দেশের মানুষকে বিপদে ফেলেছ।”

তিনি বলেন, “আমাদের অঙ্গীকার—ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশ বানাব। এমন একটি দেশ গড়তে চাই, যার অনেক বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মা-বোনরা ঘরে, বাইরে, কর্মস্থলে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মর্যাদা ও নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারবেন। আমরা যুবকদের হাতে বেকারত্ব দিতে চাই না, বেকার ভাতা দিয়ে অপমানও করতে চাই না। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “১৮ কোটি মানুষের মতের প্রতিফলন ঘটবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা এমন কোনো অলীক অঙ্গীকার করব না, যা বাস্তবায়নের সক্ষমতা সরকারের থাকবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে জনগণের অধিকার নিশ্চিত হবে। সন্তানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আজীবন রাষ্ট্র ও সমাজের জন্য যারা কাজ করেছেন—বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব নেওয়া সরকারের কর্তব্য। বিশেষ করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রাপ্য চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করতে হবে। একটি জাতিকে সুস্থ ও সবল না করলে উন্নত জাতি গঠন সম্ভব নয়।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   বন্দোবস্ত   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close