শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় অগ্নিনির্বাপণ মহড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতির মার্কেটের পেছনে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতির মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাফেজ সরকার, সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং প্রচার সম্পাদক সেলিম প্রমুখ।

মহড়ায় অগ্নিনির্বাপণ সংক্রান্ত ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া। মহড়ায় বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতির মার্কেটের দোকান মালিক ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   অগ্নিনির্বাপণ   মহড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close