শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাঁন্দেরচরে ক্ষুদে চাঁদের হাট, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম। এখানে বেগম আছিয়া হক বিদ্যানিকেতেনের মাঠে ক্ষুদে চাঁদের হাট বসেছে। স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্ষুদে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে এই আয়োজন করা হয়। 

এই আয়োজন শিশুদের কলকাকলিতে মুখর ছিলো। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতনের সভাপতি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. নায়ীম আলীমুল হায়দার। প্রধান অতিথি ছিলেন সহকারী এর্টনি জেনারেল ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ মেহেদী হাসান, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এসবি চেংগিস খান, ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক খান, রকিব উদ্দিন ও মিজান সরকার। 

সঞ্চালনা করেন জনশক্তি রপ্তানি বিষয়ক প্রতিষ্ঠান বিআরটিটি’র সিইও ওমর ফারুক।

ড. নায়ীম আলীমুল হায়দার বলেন, ‘প্রকৌশলী শাহনেওয়াজ ১৭ বছর আগে আলোকিত মানুষ গড়তে নয়াকান্দি গ্রামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এটি এলাকায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটিকে একদিন কলেজে উন্নীত করা হবে।’

প্রধান অতিথি ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ বলেন, ‘এই দেশে চাকরিজীবী অনেক আছে কিন্তু ভালো মানুষের সংকট রয়েছে। শিক্ষা গ্রহণের উদ্দেশ্য চাকরি নয়, আপনাদের সন্তানদের মানুষ বানাতে আলোকিত দেশ গড়তে শিক্ষা দিন।’ তিনি প্রত্যন্ত গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  চাঁন্দেরচর   কৃতী শিক্ষার্থী   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close