রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে পারবতী রাণী নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেল গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পারবতী রাণী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিংয়ের স্ত্রী।

জানা যায়, শনিবার তিনটার দিকে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের দিয়ারপাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে ওই নারীর মরদেহ সড়কের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close