সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ইসলামী আন্দোলন ছেড়ে খেলাফত মজলিসে শতাধিক নেতাকর্মী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ভাওয়াল ইউনিয়ন আয়োজিত এক নির্বাচনী কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের। তাদের সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী ধলা হুজুরকে তারা নিজ এলাকার পীর সাহেব হিসেবে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করেন। তার বিরুদ্ধে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর মনে করেছেন। এ কারণেই তারা ইসলামী আন্দোলন ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। তারা জানান, এখন থেকে তারা ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে রিকশা মার্কা নিয়ে মাঠে কাজ করবেন।

সভায় ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী (ধলা হুজুর)।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হোসাইন প্রমুখ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলন   ছেড়ে   খেলাফত মজলিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close