রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
ধানের শীষ এখন সাপের বিষে পরিণত হয়েছে : তরিকুল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষ এখন সাপের বিষে পরিণত হয়েছে”—বলে মন্তব্য করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামের নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, “তারেক রহমানের ধানের শীষ এখন সাপের বিষে পরিণত হয়েছে। এই সাপের বিষ বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। একসময় নৌকা প্রতীক যেভাবে জনগণ প্রত্যাখ্যান করেছিল, আজ ধানের শীষের মাঝেও সেই নৌকার চরিত্র দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “যারা নৌকার চরিত্র ধারণ করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভালুকা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু এবং খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মামুনুর রশীদ খান প্রমুখ।

শেষে ভালুকা বাসস্ট্যান্ড থেকে একটি নির্বাচনী পথযাত্রা বের করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   সাপের বিষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close