সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে: আসিফ মাহমুদ
মো. আল-আমিন, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৭:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, সারা দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। বিগত তিনটি নির্বাচনে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পেরে ফিরে এসেছেন। কেন্দ্র দখল, মারামারি ও হানাহানির মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে—এ দৃশ্য তারা আর দেখতে চায় না।

তিনি বলেন, দেশের মানুষ চায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা তাদের ভোটাধিকার রক্ষা করুক। ১২ ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়,  আমাদের দায়িত্ব বাংলাদেশের ১৮ কোটি জনগণের মধ্যে ১২ কোটি ভোটার যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টার।

আসিফ মাহমুদ আরও বলেন, "আপনারা কেন্দ্র পাহারা দিবেন, যেন কেউ কেন্দ্র দখল করতে না পারে। ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে—এটি নিশ্চিত করতে হবে।"

ভালুকার পরিবেশ ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভালুকায় বন দখল ও নির্বিচারে বন উজাড়ের ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে কলকারখানা ও শিল্পায়ন গড়ে উঠলেও স্থানীয় জনগণ ও তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। তিনি বলেন, "আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে।"

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ভালুকা উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু এবং খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশীদ খান প্রমুখ। পথসভা শেষে ভালুকা বাসস্ট্যান্ড থেকে একটি নির্বাচনী পথযাত্রা বের করা হয়।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  আসিফ মাহমুদ    এনসিপি   জাতীয় নাগরিক পার্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close