সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কোমরে ৪ পৃষ্ঠার চিরকুট নিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাজিউল হাসান পলাশ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সুদের টাকার চাপে পড়ে চিরকুট লেখে সুমন রাজ বংশী অপু নামে এক যুবককের গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা ঘটনা ঘটেছে। লাশ উদ্ধারের পর তার কোমরে পাওয়া যায় ৪ পৃষ্ঠার চিরকুট। 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা এলাকায় নিজ বাড়িতে বরই গাছে ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমন রাজবংশী অপু (৩৬) উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা গ্রামের মাঝি পাড়া এলাকার মৃত আনন্দ রাজবংশীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় জাহাঙ্গীর আলমের কাছ থেকে সুদে টাকা নেন অপু। গতকাল রাতে সুদের টাকা জন্য মুঠোফোন চাপ দেয় জাহাঙ্গীর।  সেই চাপ সহ্য করতে না পেরে সকালে আত্মহত্যা করে। পরিবারের দাবি জাহাঙ্গীর টাকার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়াসহ শারিরীক ও মানসিক নির্যাতন করত। 

স্থানীয়রা আরোও জানায়, জাহাঙ্গীরের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কিনেছিলেন অটো রিক্সা। কিন্তু সুদ দিতে গিয়ে বিক্রি করেছেন সেই অটো। সুদের ঋণ পরিশোধ করতে বিক্রি করেছেন জমি তবু দেনা শোধ না হওয়ায় এমন পথ বেছে নেন তিনি।

কী লিখা ছিলো সেই চিঠিতে:

আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিছুই করতে পারলাম না। অথচ সেই মানুষের কারনেই আজ আমাকে আত্মহত্যা করতে হল। আমি ছোট কাল থেকেই মানুষ হয়ে উঠতে পারি নাই, ফুলমালা আমি তোমাকে অনেক ভালবাসতাম আই তোমাকে আমি অনেক শাসন করেছি তোমাকে অনেক মারধর করেছি। তুমি আমাকে মাফ করে দিও, আমার ছেলে মেয়ে কে তুমি দেখো পাপড়ি কে মারধর করিও না ওকে বুঝিয়ে বললে ও বুঝবে। অর্পণ, পাপড়ি ভাল মন লেখা পড়া করিও তোমরা মায়ের কথা মন দিয়ে শুনিও আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। 

তিনি আরো লিখেন, আমার মৃত্যুর জন্য একমাত্র জাহাঙ্গীর দায়ী ও আমাকে টাকার লোভ দেখিয়ে সুদের চক্রবৃদ্ধি সুদে আমার ধান ক্ষেত ও রাস্তার জমি লিখে নিয়েছে। কোনো সাক্ষী প্রমাণ ছাড়া এখন আমার বাড়িও লিখে নিতে চায়। আমার বাড়ির দলিল ও আইডি কার্ড জব্দ করেছে। আমাকে টাকা পয়সা দেয়নি। আমার মৃত্যুর জন্য জন্য একমাত্র জাহাঙ্গীর দায়ী। আমি ওর কঠিন বিচার চাই। আমার জীবনটা ও ধ্বংস করে দিয়েছে। 

নিহতের মা বলেন, বিহানে (সকালে) উইঠ্যা দেহি ঝুইলা রইছে। জাহাঙ্গীর আর শাহীন তাদের কাছ থিকা সুদে টেকা নিছিলো। হেই চাপেই ফাঁস দিছে। পুলার আইডি কার্ড আর জমির দলিল নিয়া গেছে জাহাঙ্গীর আর শাহিন। 

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে মরদেহ এবং সাথে থাকা কয়েকটি চিরকুট উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এসএএস



আরও সংবাদ   বিষয়:   আত্মহত্যা   ধামরাই   সুইসাইড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close