রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে সাকির পক্ষে নারী ভোট টানতে মাঠে নাহিদ সুলতানা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির পক্ষে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা। জোট প্রার্থী হলেও জোনায়েদ সাকি নির্বাচনে অংশ নিচ্ছেন তার দলীয় প্রতীক মাথাল মার্কায়।

শনিবার (৩১ জানুয়ারি) নাহিদ সুলতানা রূপসদী ও ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় গণসংযোগ এবং উঠান বৈঠক করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের সঙ্গে কথা বলেন এবং জোনায়েদ সাকির মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি নির্ভয়ে ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের মাথাল মার্কার ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “জোনায়েদ সাকি জিতে গেলে তারেক জিয়া জিতে যাবে। মাথাল মার্কাকে ধানের শীষ মনে করে সবাই ভোট দিবেন। তারেক জিয়া নিজেই জোনায়েদ সাকিকে বাঞ্ছারামপুরের আগামী দিনের কান্ডারী হিসেবে (এমপি) পাঠিয়েছেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। নারী ভোটারদের কেন্দ্রমুখী করা এবং জোট প্রার্থী জোনায়েদ সাকিকে বিজয়ী করতে নাহিদ সুলতানা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি সরকারের নিয়ম অনুযায়ী—যে কয়দিন প্রচারণা চালানো যায় ততদিন নাহিদ সুলতানা বিএনপির জোট প্রার্থী জোনায়েদ সাকির পক্ষে মাঠে প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাথাল মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান এবং শেষ পর্যন্ত জোনায়েদ সাকিকে সংসদে পাঠাতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   সাকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close