শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রোববার জামালপুরে যাচ্ছেন জামায়াতের আমির
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রোববার জামালপুরে নির্বাচনি জনসভায় যাচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমীর ও জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। তিনি বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত। তিনি জামালপুর থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আগামীকালের জনসভা সফল করতে সকল প্রস্ততি নেয়া হয়েছে। 

জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর- ৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, প্রায় ২৪ বছর পর জামালপুরে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামায়াত আমিরের আগমন ঘিরে দলের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত। তার আগমণ নিয়ে নিরাপত্তার কোন শঙ্কা নেই। জামায়াতের নেতাকর্মী ছাড়াও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দলীয় নেতাকর্মীসহ প্রায় এক লক্ষ মানুষের সমাগম ঘটবে। 

সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শনিবার সকাল থেকে জেলা জামায়াতের উদ্যেগে জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি শুরু হয়। জনসভা উপলক্ষ্যে মঞ্চ তৈরির পাশাপাশি অন্যান্য সাজসজ্জার কাজ পুরোদমে শুরু হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

কেকে/এসএএস



আরও সংবাদ   বিষয়:  জামালপুর   ডা. শফিকুর রহমান   জামায়াতে ইসলামী     
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close