শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কিশোরগঞ্জে জামায়াতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপিসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ জামায়াতে যোগ দিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) কটিয়াদী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন যোগদানকারীরা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিয়মিতভাবে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। এরপর তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় আয়োজিত একাধিক রাজনৈতিক সভা-সমাবেশে বক্তব্য দেন।

এ ছাড়া কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০-দলীয় জোটের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি। পাশাপাশি ঢাকা-১১ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা, ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. খালেদুজ্জামান, কিশোরগঞ্জ-৫ আসনে জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের নির্বাচনী জনসভায় নিয়মিত বক্তব্য দিয়ে আসছেন।

গত ২২ জানুয়ারি নিজ এলাকার মানুষ ও অনুসারীদের জামায়াতে যোগদানের আহ্বান জানান মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তার আহ্বানে সাড়া দিয়ে ২৩ ও ২৪ জানুয়ারি বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। এর ধারাবাহিকতায় শনিবারও শতাধিক মানুষ একই প্রক্রিয়ায় জামায়াতে যোগদান করেন।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থেকে মানুষের আশা-আকাঙ্ক্ষা খুব কাছ থেকে দেখেছি। দেশ ও মানুষের কল্যাণে নৈতিক ও আদর্শভিত্তিক রাজনীতি প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি। আমি মনে করি সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আজ যারা যোগদান করেছেন, তারা দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নিয়েই এসেছেন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close