সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
গোয়ালন্দে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়ে ছাত্রদলের ভোট প্রার্থনা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৯:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী -১ (রাজবাড়ী সদর - গোয়ালন্দ) নির্বাচনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সমর্থনে ভোট চাইলেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।   
 
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট্ট ভাকলা ইউনিয়নের শরিফার চর এবং মৌলভীবাজার এলাকায় গণমিছিল ও ভোট প্রার্থনা করেন ছাত্রদলনেতারা।  

বাংলাদেশ ছাত্রদলের রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলামের নেতৃত্বে পথ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সভাপতি ফারুক দেওয়ান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান হোসেন লিখন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার দ্বায়িত্ব প্রাপ্ত ছাত্রনেতা মামুন শেখ ও জেলা ছাত্রদলের সদস্য ফিডেল চৌধুরী। 

এ-সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তারা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ঘোষিত ফ্যামিলি কার্ডের কথা বলেন। তারা জানান, ফ্যামিলি কার্ড থেকে অসহায় পরিবার যেমন অর্থ সহায়তা পাবে, ঠিক তেমনি কৃষি কার্ড থেকে কৃষকরা কৃষি উপকরণ পাবে। তাছাড়া আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নির্বাচিত হলে এই এলাকায় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে নদী ভাঙনের স্থায়ী সমাধান করবেন। ইতিমধ্যে তারেক রহমান পদ্মা ব্যারেজের ব্যাপারে সম্মতি দিয়েছেন।    

এ-সময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জুবায়ের বিশ্বাস  আবীর, উপজেলা ছাত্রদলের সাফায়ত মারুফ, মো. শিহাব সিকদার, অপি আহমেদ, মো. মমিন শেখ, মো. আসিফ শেখ, স্বেচ্ছাসেবক দলের ছোট্ট ভাকলা ইউনিয়নের সদস্য সচিব হোসাইন মোহাম্মদ এরশাদ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ও রবিউল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।  

কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close