রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আমরা সকলে মিলে সম্প্রীতির সমাজ গড়ে তুলব : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলব। আমরা মানুষের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সমাজকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই।”

শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আগুলদিয়া গ্রামে শচীন রায়ের বাড়িতে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সালথা-নগরকান্দার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। আমার বাবার মৃত্যুের পর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষের বিজয় হলে আমি আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সমাজ সেবক সায়েম মিয়া টিটন, সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close