শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সুবিচার, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান নুরুল আমিনের
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৯:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুবিচার, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, একটি রাষ্ট্র তখনই টেকসই ও মানবিক হয়ে ওঠে -- যখন সেখানে আইনের শাসন নিশ্চিত হয় এবং সকল নাগরিক ন্যায়বিচার পায়।  

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ''দেশে আজ সবচেয়ে বেশি প্রয়োজন ন্যায় ও ইনসাফের চর্চা। ক্ষমতা, অর্থ কিংবা প্রভাবের ভিত্তিতে বিচার ব্যবস্থা পরিচালিত হলে সাধারণ মানুষ বঞ্চিত হয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধনী-গরিব, ক্ষমতাবান-ক্ষমতাহীন সবাই আইনের দৃষ্টিতে সমান হবে।'' 

তিনি আরও বলেন, ''যুবসমাজ ও শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে না পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়।'' শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু সনদ প্রদানকারী নয়, বরং ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল নাগরিক তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, সামাজিক বৈষম্য দূর করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে সুবিচার নিশ্চিত করা জরুরি। এছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে দুর্নীতি, অনিয়ম ও অবিচার এমনিতেই কমে আসবে।

গণমিছিলে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, সাবেক আমির নাজিম উদ্দীন ও এড. আলমগীর মো. ইউনুছ প্রমূখ উপস্থিত ছিলেন।    

কেকে/এসএএস





আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   জামায়াতে ইসলামী     
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close