নীলফামারী উন্নয় মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, “যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের নীলফামারী অন্যান্য জেলার তুলনায় সবদিক দিয়েই পিছিয়ে আছে। বিশেষত শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়নে আমরা অনেক পিছিয়ে আছি।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, “এ জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজন ব্যাপক কর্মসংস্থান। আর এ কর্মসংস্থান ঘটাতে পারে শিল্প ও উচ্চ শিক্ষার বিকাশ। এজন্য প্রয়োজন ভারী শিল্প কলকারখানা ও মানসম্মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। পাশপাশি সুস্থ্য মানবসম্পদের জন্য প্রয়োজন সহজ চিকিৎসা ব্যবস্থা। সহজ যোগাযোগ ব্যবস্থাই ঘটাতে পারে জেলার সার্বিক উন্নয়ন।”
তিনি আরও বলেন, “আমাদের সুযোগ এসেছে আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার। প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এ আসনের (নীলফামারী-২) জন্য যোগ্য প্রার্থী। ধানের শীষে ভোট দিয়ে আমরা তাকে এ জেলার উন্নয়নের কাণ্ডারী বানাতে চাই। শুধু এ আসন নয়, গোটা জেলার উন্নয়নের ভার বহন করার মতো তার যোগ্যতা আছে। আমরা তার মাধ্যমে এ জেলার যোগাযোগ ব্যববস্থার উন্নয়ন ঘটাতে চাই।”
প্রকৌশলী আহসান হাবীব লেলিন আরও বলেন, “জেলায় ভারী শিল্প কলকারখানা ও উত্তরা ইপিজেডের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উচ্চ শিক্ষার জন্য জেলায় একটি মানসন্মত বিশ্ববিদ্যালয় স্থাপন ও নীলফামারী মেডিক্যাল কলেজসহ অন্যান্য হাসপাতালে উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করতে চাই সবার জন্য সহজ চিকিৎসা ব্যবস্থা।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এরআগে, নীলফামারীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নারী ভোটারদের বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের নীলফামারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার ঘুরে নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগে গিয়ে শেষ হয়। এতে প্রায় তিন হাজার নারী ভোটার অংশ নেন।
কেকে/ আরআই