শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শাহ আরেফীন
একটি দল ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যেই বিভেদ সৃষ্টি করছে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরেফীন বলেছেন, “পূর্বের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের সবচেয়ে বড় পার্থক্য হলো—এবার একটি দল ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যেই বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ সরল মা-বোনদের কাছে ভোটের নামে জান্নাত বিক্রি করছে।”

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলার শ্রীরামপুর গ্রামে বিএনপির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ধর্মকে যারা প্রকৃত অর্থে ভালোবাসে এবং ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলে, তারা কখনোই ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না।”

কাজী আরেফিন বলেন, “গত ৪১ বছর ধরে মুরাদনগরের মানুষের সেবা করার ‘অপরাধে’ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে। মিথ্যা মামলা দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, তাকে ভালোবাসার অপরাধে আপনাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “এখনো ষড়যন্ত্র থেমে নেই। একটি পক্ষ মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। এবার সময় এসেছে, আগামী ১২ তারিখে ধানের শীষে আগের চেয়ে বেশি ভোট দিয়ে আপনাদের খাদেমকে বিজয়ী করে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।”

ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে এবং রবিউল আউয়াল টিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব, বাহারাইন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল হক ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান ও বিএনপি নেতা আনিছ খান।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধর্ম   বিভেদ সৃষ্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close