সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
ফটিকছড়িতে সরওয়ার আলমগীরের গণসংযোগ ও নির্বাচনি অফিস উদ্বোধন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের গণসংযোগ ও নির্বাচনি অফিস উদ্বোধন করেন।  

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর উপজেলার নাজিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি দৌলতপুর কুম্ভারপাড়া, বারৈয়ারহাট, ফকিরহাট, সুয়াবিলের, ব্রাহ্মণহাট, ছুরঁখারহাট, রাজারবাজার ও নাজিরহাটসহ একাধিক এলাকায় সরাসরি জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সরওয়ার আলমগীর পৌরসভা এলাকায় কয়েকটি নির্বাচনি অফিসও উদ্বোধন করেন।  

অফিস উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের দল। ধানের শীষে ভোট দিলে প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়ন হবে। আমাদের গণজোয়ার সব ষড়যন্ত্র ভেঙে দেবে। বিএনপি সর্বদা সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করে। যখনই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই সকল নাগরিককে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানাই।

গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির দুবাই শাখার সভাপতি আলহাজ্ব রফিকুল আলম, নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজাহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, এডভোকেট আবছার উদ্দিন হেলাল, এস এম শফিউল আলম, আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী হামিদউল্লাহ চৌধুরী সহ যুবদলের নেতা ও এলাকার অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।

কেকে/এসএএস



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close