শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
এমপি পদের বেতন-ভাতা জনগণকে বিলিয়ে দিবেন এনামুল হক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় নওগাঁর ধামইরহাটের উমার ইউনিয়ন জামায়াতের আমির মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নওগাঁ -২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জি. এনামুল হকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।  

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জি. এনামুল হক বলেন, এমপি নির্বাচিত হলে বেতন-ভাতা জনগণের মাঝে বিলিয়ে দিব, সংখ্যালঘুরা বসবাস করবে শান্তিপূর্ণভাবে, থাকবে জামাই আদরে। আওয়ামীলীগের নিরপরাধ ভাইদের আমরা নিরাপত্তা দিব, সীমান্ত এলাকায় মাদক চিরতরে দূর করবো। তিনি আরও বলেন, আমরা জনগণকে কোনো ভাওতাবাজি প্রতিশ্রতি দিব না। ওয়াদা করছি, ছোট শিশু ও বয়স্কদের চিকিৎসার ভার আমরা নেব। 

জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আ.স.ম. মামুন শাহীন, নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব, খেলাফত মজলিসের জেলা সভাপতি কৃষিবিদ আব্দুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান ও সেক্রেটারি হাফেজ মোঃ রেজোয়ান প্রমুখ।

কেকে/এসএএস



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close