শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ফেনীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ২
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ১১:৩০ পিএম
 কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত মো. মাসুদ হাসান মাহিদ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত মো. মাসুদ হাসান মাহিদ

ফেনী শহরের নাজির রোডে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. মাসুদ হাসান মাহিদ (১৯) নামে এক টমটম চালক নিহত হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে শহরের নাজির রোডের টিকটক গলির মাথায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। এসময় ইরফান নামে আরো একজন গুরুতর আহত হয়। নিহত মাসুদ কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের ছেলে এবং ফেনী শহরের রেলগেইট এলাকার বাসিন্দা।

পরিবার ও প্রত্যক্ষদর্শি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় টমটম নিয়ে বের হলে কয়েকজন কিশোর তাকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা মাসুদকে ছুরিকাঘাত করে। পরে সেখান থেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করে।

‎‎মাসুদের ছোট ভাই জানান, ইয়াফি, রাহাত, শান্ত, মারুফ ও নিলয় আমার ভাইকে মেরে ফেলেছে। এর আগেও তারা একবার আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল।

এদিকে এ ঘটনায় রাহাত ও মারুফ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত মাসুদ, আহত ইরফান ও হামলাকারী রাহাত এবং মারুফ একসাথে আড্ডা দিয়ে থাকে। মাসুদ টমটম চালাতো মাঝে মাঝে। বাকিরা কিছু করতো না। এরা নাজির রোড এরিয়ায় নিয়মিত আড্ডা দিয়ে থাকে এবং মাঝে মাঝে মারামারিতে জড়িয়ে পড়ে। এদের মধ্যে প্রকাশ ও শান্ত নামে দুই বড় ভাই রয়েছে বলে জানা যায়। 

প্রকাশ কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা জোবায়ের হোসেন শরীফের অনুসারী ও একসময় ছাত্রলীগ ছিলো বলে জানা যায়। তারা ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে করে থাকে। এরা টিডিএক্স-১০ ও এসআরডিএক্স গ্যাং গ্রুপের সদস্য বলে জানা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, “প্রধান আসামী মারুফ সহ দুইজন আটক করা হয়েছে। ওর ছোট ভাইকে কোন কারনে খেলার মাঠে শাস্তি দিয়েছিল বা বকাঝকা করছিল। সেটার পরিপ্রেক্ষিতে রাতের বেলা প্রথমে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। পরে এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাসুদের মৃত্যু হয়। দুইজন আহত হয়।”

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close