শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় মাদক ব্যবসায়ী বাবা-মেয়ে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় গাঁজা ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাঁদের কাছ থেকে গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নিজ বাড়ি থেকে আখতারুজ্জামান (৫০) ও তাঁর মেয়ে সোনালী আক্তার (২০) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আখতারুজ্জামান ও তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাঁদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খোলা কাগজকে বলেন, গ্রেপ্তার হওয়া বাবা–মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close