শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুবির ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে এক পরীক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পরীক্ষক ওহিদুর রহমান কুমিল্লা লাঙ্গলকোর্ট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ২০৯ নম্বর কক্ষে পরীক্ষকের দায়িত্বে ছিলেন।

শনিবার ( ৩১ জানুয়ারি)  বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ পরীক্ষা চলাকালীন সময়ে বিশেষ দুই পরীক্ষার্থীকে একাদিকবার প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন। এ সময় অভিযোগকারী শিক্ষার্থী ঐ পরীক্ষককে প্রশ্ন না বলে দেওয়ার অনুরোধ জানালে ওল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। নিকাব খুলে মুখমণ্ডল দেখাতে বলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

এ বিষয়ে অভিযোগকারী শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার ৫০ মিনিট পর ঐ শিক্ষক (ওহিদুর) আমার বাম পাশে থাকা দুই শিক্ষার্থীকে প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন। বিনয়ের সাথে কারণ জানতে চাইলে তিনি আমার মুখ দেখাতে বলে যা আমার জন্য বিব্রতকর ছিল। এ বিষয়ে কথা বললে আমার সমস্যা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করেন।’

এদিকে অভিযুক্তকারী ঐ শিক্ষক অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি আরও বলেন তিনি কারো সাথে কথা বলেননি। শুধু পরীক্ষার সময় বলে দিয়েছেন।

এদিকে একই কক্ষে থাকা আরেক পরীক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘আমি ঐ শিক্ষককে (ওহিদুর রহমান) পরীক্ষার ৫০ মিনিট পর দুই মিনিটের মতো দুইজন শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখেছি।’

কি কথা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সামনে ছিলাম তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা বলতে পারছি না।’

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের আমরা একটি অভিযোগ পেয়েছি। ইউনিট প্রধানকে অভিযোগটি মার্ক করে পাঠিয়েছে। পরবর্তী প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বি ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক  অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা কেন্দ্রীয় কমিটি বসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close