রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার(৩১ জানুয়ারী)  রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর এলাকায় পুরাতন রেললাইনের আগে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম শ্রী দিবস (৯) সে হলকারচর মাঝিপাড়া এলাকার বাসিন্দা এবং মৎস্যজীবী দলের চুকাইবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী জীবনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই মা/রা যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close