মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
ঢাকা-১৫ এ রাজনৈতিক সমীকরণ বদলের আভাস, মিল্টনের প্রচারণায় ব্যাপক সাড়া
নিজাম উদ্দিন
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৫ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান (মিল্টন)-এর নেতৃত্বে পুরো নির্বাচনী এলাকায় চলছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-১৫ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রার্থীর পক্ষে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঢাকা-১৫ নির্বাচনী এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল আসন। এই আসনে মোট ২টি থানা ও ৪টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে রয়েছে মিরপুর মডেল থানা (আংশিক) ও কাফরুল থানা (আংশিক)। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ০৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাভুক্ত। সেনপাড়া, কাফরুল ও মিরপুর এলাকার বিশাল জনবসতি নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার সারাদিন ধরে সেনপাড়া, কাফরুল ও মিরপুরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চালানো হয়। এ সময় প্রার্থী শফিকুল ইসলাম খান (মিল্টন) সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিল, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়। অনেক জায়গায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন বলেও জানান স্থানীয়রা।

শফিকুল ইসলাম খান (মিল্টন) বলেন,“ঢাকা-১৫ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার, ভোটাধিকার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতেই ধানের শীষের এই লড়াই।” স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে ঢাকা-১৫ আসনের প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্র এলাকায় আরও জোরদার প্রচারণা চালানো হবে। ঢাকা-১৫ আসনে ভোটের মাঠ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। ধানের শীষের পক্ষে শফিকুল ইসলাম খান (মিল্টন)-এর এই টানা প্রচারণা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাত ৯ টায় সর্বশেষ জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে সেনপাড়া পর্বত বাড়ি ও ফ্ল্যাট মালিক দক্ষিণ সেনপাড়া বসবাসরত ভোটারদের সঙ্গে মতবিনিময় ও এলাকায় নির্বাচনী প্রচারণা হয় রাত ৯টায়। সেখানে প্রায় কয়েক হাজার লোকের সমাগম হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ভোট প্রার্থনা করেন নেতারা। এ সময় সেনপাড়ার এক আওয়ামী লীগের নেতাকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি দাবি করে বলেন, “আপনারা আমাকে আওয়ামী লীগের নেতা হিসেবে চিনেন। কিন্তু আজ মিল্টন ভাইয়ের হয়ে কথা বলতে এসেছি। আপনারা সবাই জানেন, আমি আওয়ামী লীগ করেছি, কিন্তু মিল্টন ভাই এই এলাকার সন্তান। তাঁর পক্ষেই আমরা কাজ করব।” ওই নেতার নাম মুজিবুর। এছাড়াও সেখানে আরও কয়েকজন আওয়ামী লীগের নেতা উপস্থিত ছিলেন। নেতাদের দাবি, ভোটের মাঠে একটি দল ছাড়া আমরা সবাই এক। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বিএনপিকে বিজয়ী করতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী ও বিএনপির নেতারা।

সভায় শফিকুল ইসলাম খান (মিল্টন) বলেন, “আমি এই এলাকার সন্তান। আমার মনে হয়, আপনাদের আমি ছাড়া অন্য কেউ আপন হবে না। আমি আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। এই এলাকায় সব ধরনের রাজনৈতিক মানুষ থাকবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার এলাকায় সবাই বসবাস করতে পারবে। আজ থেকে আমরা একই পরিবারের লোক। মতভেদ থাকতে পারে, কিন্তু আমি আপনাদের সন্তান। আমি নির্বাচিত হয়ে একা কিছুই করতে পারব না—আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এমপি হলে আগামীতে আমি আপনাদের পারিবারিক সদস্য হয়ে আপনাদের মাঝেই থাকতে চাই। আজ থেকে ভোটের দিন পর্যন্ত এবং আগামীতেও এখানকার নাগরিকরা আমার পরিবারের সদস্য।”

রাতে দক্ষিণ সেনপাড়া পর্বত এলাকার সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য আশরাফুজ্জাহান, কাফরুল থানা যুবদলের সাবেক আহবায়ক হারুন অর রশিদ ভূইয়া, মজিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর ছাড়াও হাজার হাজার নারী-পুরুষ সহ স্থানীয়রা সভায় উপস্থিত ছিলেন

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close