শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বন্দর নিরাপত্তায় কড়াকড়ি, কর্মচারী বদলি ও শাস্তির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এক মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিট থেকে ২ মার্চ পর্যন্ত বন্দরসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং ‘১(ক)’ শ্রেণির অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। দেশের মোট আমদানি ও রপ্তানির বড় অংশ এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যানবাহন চলাচল করায় এলাকায় যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভা-সমাবেশ বা মানববন্ধনের কারণে যানজট সৃষ্টি হলে আমদানি-রপ্তানি ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দরসংলগ্ন এলাকায় অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা ও সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

এদিকে, এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ ও আদালতের রায়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। শনিবার কর্মবিরতির পর রোববার বন্দর এলাকায় ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী, প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁওয়ে বদলি করেছে বন্দর কর্তৃপক্ষ। বদলিকৃতরা হলেন— অডিট সহকারী মো. হুমায়ুন কবির, ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম ও এস এস খালাসী মো. ফরিদুর রহমান।

এছাড়া, বন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিস চলাকালে মিছিল, মহড়া বা আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close