শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ধানের শীষই গণতন্ত্রের প্রতীক: আমান উল্লাহ
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ এএম আপডেট: ০১.০২.২০২৬ ৮:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধানের শীষ শুধু একটি নির্বাচনি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি প্রার্থী আমান উল্লাহ আমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, “বিগত ১৭ বছর দেশে ভোটের অধিকার ছিল না, দিনের ভোট রাতে হয়েছে। মানুষের কণ্ঠরোধ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। বিএনপি জনগণের দল এবং এই দলই দেশে প্রকৃত গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে পারে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করা জরুরি।”

তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দেওয়া মানেই স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া। বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনও অন্যের অধিকার কেড়ে নেয়নি বা দুর্নীতি করেনি। চলমান এই লড়াই কেবল বিএনপির নয়, এটি সাধারণ মানুষের নিজেদের অধিকার আদায়ের আন্দোলন।”

তিনি রোহিতপুর ইউনিয়নের নয়াপাড়া থেকে শুরু করে জলিল চেয়ারম্যানের বাড়ি হয়ে চর রোহিতপুর, মুগারচর, কালীগঙ্গার পাড়, লাখিরচর, নতুন সোনাকান্দা, পোড়াহাটি, ভাষানচর, শাহপুর হয়ে সোনাকান্দা, ধর্মশুর হয়ে বোর্ডিং মার্কেটে গিয়ে শেষ হয়।

এ সময় তিনি পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   গণতন্ত্র   প্রতীক   আমান উল্লাহ আমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close