রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে  মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

জানা গেছে, মো. এরফান আলী যিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কমরত। তিনি উপজেলার বীরেশ্বরপুরে নিজের বাসভবনে একটি গোপন বৈঠক আয়োজন করেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সম্ভাব্য সহকারী প্রিসাইডিং অফিসার। প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, বৈঠকের ঘটনায় নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’ এর ২১(খ) ধারার লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় মো. এরফান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ দণ্ডপ্রাপ্ত তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বা প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি   আচরণবিধি লঙ্ঘন   সরকারি কর্মচারি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close