শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান গোলাম মৌলা চৌধুরীর জানাজা দুপুর ২টায়
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মৌলা চৌধুরী (৫৪) মারা গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টা ১০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে গোলাম মৌলা চৌধুরীর মরদেহ গতকাল রাতে গর্জনিয়ার নিজ বাড়িতে পৌঁছায়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গর্জনিয়ার বড়বিল গ্রামে গোলাম মৌলা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল্লাহ।

মরহুম গোলাম মৌলা চৌধুরী কক্সবাজার শহরের হোটেল ওভালের মালিক ছিলেন। তিনি বৃহত্তর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান রশিদ মিয়ার সন্তান। ২০০১ সালে গোলাম মৌলা চৌধুরী গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাড়ে ৮ বছর দায়িত্ব পালন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গর্জনিয়া   চেয়ারম্যান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close