সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
বড়াইগ্রামে জামায়াত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও পথসভা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘চলো চলো গ্রামে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’ এই স্লোগানকে সামনে রেখে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিমের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বড়াইগ্রাম উপজেলা চান্দাই, নগর, গোপালপুর, লক্ষীকোল, মৌখাড়া হাট ও আহমেদপুর  আশপাশের বিভিন্ন বাজারে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের পাশাপাশি ঢাকায় বসবাসরত  বড়াইগ্রাম উপজেলার সন্তানরাও অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে মাওলানা মো. আব্দুল হাকিম এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে বড়াইগ্রাম ও গুরুদাসপুরকে একটি পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তরের জন্য কাজ করবেন।

জোনাইল বাজার সংলগ্ন এক পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচিত হলে জোনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি ভেঙে সেখানে একটি নতুন ও আধুনিক ব্রিজ নির্মাণ করা হবে, যাতে যানবাহন চলাচল সহজ হয় এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, কৃষিভিত্তিক ইনস্টিটিউট স্থাপন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের নৈতিক ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং সব ধর্মের মানুষের প্রতি সম্মান ও সহানুভূতিশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

পথসভায় তিনি রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচনে জয় বা পরাজয় যাই হোক না কেন, এলাকায় কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে না। বিরোধী রাজনৈতিক দলসহ সকলের সঙ্গে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে জনসম্পৃক্ততা জোরদার করেন।

এদিকে ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম উপজেলার সন্তানদের নিয়ে পৃথকভাবে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণকারীরা প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এসব কর্মসূচির মাধ্যমে প্রার্থী প্রবাসী ভোটারদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close