রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় যৌথবাহিনীর অভিযানে শটগানসহ গ্রেপ্তার ১
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান ও কার্তুজসহ শাহজাহান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শাহজাহান উপজেলার বড়য়াকান্দি গ্রামের হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান মিয়া ওরফে সাজা (৫২)।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অভিযানে উদ্ধার করা শটগান ও কার্তুজ অবৈধ এবং এগুলো বৈধ কোনো লাইসেন্সের আওতায় নেই। তবে উদ্ধারকৃত অস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এবং কোন উদ্দেশ্যে তা সংগ্রহ করা হয়েছিল সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে এর পেছনে কোনো সংঘবদ্ধ অস্ত্র চক্র, মাদক ব্যবসা কিংবা অপরাধী নেটওয়ার্ক জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে তার গ্রেপ্তারের পর এই প্রতিনিধিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে সে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তার প্রভাব ও ভয়ের কারণে এতদিন কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পায়নি। এতে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল বলে জানান তারা।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খোলা কাগজকে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close