সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা, নৈশপ্রহরীর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত নৈশপ্রহরী জাহাঙ্গীর খাঁর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহাঙ্গীর খাঁ মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় কয়েকজন যুবক মার্কেটের ভেতরে প্রবেশ করে তার কক্ষে জুয়া খেলতে বসে। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, একই এলাকার ইউসুফ আকন ও তার সঙ্গে থাকা লোকজন জাহাঙ্গীর খাঁর ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও দুইজন আহত হন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জাহাঙ্গীর খাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় মরদেহ মাদারীপুরে আনা হলে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আকাশ খান বলেন, “একজন নৈশপ্রহরীকে এভাবে হত্যা করা অত্যন্ত ন্যক্কারজনক। বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। পরিবারটি এখন সম্পূর্ণ অসহায়।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখনো কাউকে আটক করা হয়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   জুয়া   নৈশপ্রহরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close