শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান, গ্রেফতার ৪
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়েছে।

অভিযান নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান ও ব্রাহ্মণপাড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল উপজেলার মালাপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো—উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে মো. নুর মোহাম্মদকে ৩ মাস, বুড়িচং কংশনগর গ্রামের তারু মিয়ার ছেলে আবু ইউছুফকে ৩ মাস, বুড়িচং পশ্চিমসিংহ গ্রামের মোহাব্বত আলীর ছেলে আনোয়ার হোসেনকে ৩ মাস এবং কংশনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু মুসাকে ৫ মাসের জেল প্রদান করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যৌথ বাহিনী   অভিযান   ব্রাহ্মণপাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close