শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে আসছেন জামায়াত আমির
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ১১-দলীয় জোটের নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামী মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জনসভা শুরু হবে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভাকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট সংগঠন। মাঠ প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন টানানোসহ সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন নেতাকর্মীরা। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে সমন্বয় কার্যক্রমও চলছে। এছাড়াও জনসভায় ১১-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close