শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কাপাসিয়ায় কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের পিটুনিতে কৃষকদলের এক নেতার মৃত্যু হয়েছে।

নিহত হেলাল উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম খোলা কাগজকে জানান, শনিবার রাতে হেলাল উদ্দিন বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে তার পেছন দিক থেকে পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু খোলা কাগজকে বলেন, “হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক কোটবাজালিয়া গ্রামের এক বাসিন্দা জানান, নিহতের ভাতিজার সঙ্গে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।

ওসি জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে গতকাল তার তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে, যোগ করেন ওসি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   কৃষকদল   দুর্বৃত্তরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close