রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাটমোহরে প্রে স্কেলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় প্রে স্কেলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আওতায় রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রে কমিশন প্রস্তাবিত প্রে স্কেলে গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি না মানা হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে ভুখা মিছিল করার আল্টিমেটাম দেওয়া হয়।

উপজেলা দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আজমত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন—প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আমীর হামজা, অফিস সহকারী শরিফুল ইসলাম, কৃষি অফিসের অফিস সহকারী রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত বকুল কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ইয়াছিন আলী সোহাগ, অফিস সহকারী আব্দুর রশিদ, ইউএসএপপিও কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সহকারী মালা রানী সরকার এবং বন বিভাগের কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সহকারী রতন আলী বিশ্বাস প্রমুখ।

কর্মসূচিতে উপজেলার ১৭টি দপ্তর ও শিক্ষা ও স্বাস্থ্যের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চাটমোহর   প্রে স্কেল   দাবি   অবস্থান কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close