শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পলাশে কেক কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আড়াই বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণকারী কাদির মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ওই শিশুকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কাদির মিয়া। গ্রেফতারকৃত কাদির মিয়া কুমারটেক গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে খেলা করছিল আড়াই বছরের ওই শিশু। পরে কাদির মিয়া শিশুটিকে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার মা সন্দেহবশত জিজ্ঞাসা করে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পলাশ থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পলাশ   শিশুকে ধর্ষণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close