সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গজারিয়ায় ছাত্রদলের ২০ নেতার গণপদত্যাগ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তৃণমূলের মতামত উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২০ জন নেতা পদত্যাগ করেছেন। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।   

​রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ​পদত্যাগকারী নেতারা জানান, তারা দলীয় পদ ছাড়লেও বিএনপির আদর্শচ্যুত হননি এবং প্রয়োজনে আবারও দলে ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তারা স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের পক্ষে নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নেবেন। 

​পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু, ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহ বাবু, ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাঘ মাসুদ, টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শহীদ জিয়া, গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান এবং গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ সরকার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু। তিনি বলেন, ‘মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। তৃণমূলের বিপুল জনপ্রিয় জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। বিএনপি ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বহিষ্কার করছেন। এই অবস্থায় দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাই আজ আনুষ্ঠানিকভাবে একযোগে ২০ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা। এ সংক্রান্ত কাগজপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’

​বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব নাদিম মাহমুদ অপু বলেন, ‘মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে। আমি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে মাঠে আমরা যাকে পাশে পেয়েছি, আমরা তাকে ছেড়ে যাব না। জননেতা মহিউদ্দিন সাহেবকে বিজয়ী করার জন্য আমরা মাঠে থাকব।’

​প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে। এ আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন। প্রার্থী পরিবর্তনের আন্দোলনের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে জেলা ও উপজেলা বিএনপির যেসব নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এখন যেভাবে নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে, সেটিও বিধিবহির্ভূত বলে তাদের দাবি।

কেকে/এসএএস




আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close