শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সীতাকুণ্ডে জনদুর্ভোগের কথা শুনবেন জামায়াতের আমির
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সচরাচর জনসভা নয়, সাধারণ মানুষের দুর্ভোগের কথা শুনতেই জনসভায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় সীতাকুণ্ডের ঢেবার পাড়ে সমাবেশে প্রধান অতিথির ভাষণ দিবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
 
একটি দলের প্রধানের আগমনকে কেন্দ্র করে সীতাকুণ্ডের মানুষের বিভিন্ন দাবি উত্থাপনের সুযোগটিকে হাতছাড়া করতে চান না বাসিন্দারা। প্রায় দেড় লক্ষ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। পর্যাপ্ত কাজের সুযোগ, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থা, মাদক ও কিশোর অপরাধ, পরিবেশ দূষণ ও বিশুদ্ধ পানির অভাব, পরিবহন সংকটসহ বিভিন্ন সমস্যার নিরসনের জন্য জনসভা থেকে প্রত্যাশা করা হবে।    

প্রস্তুতির বিষয়ে জানাতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা জামায়েতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ আসনের নির্বাচন পরিচালক জামায়াত নেতা ফজলুল করিম, জামায়াত, জসিম উদ্দীন আল আজাদ, নায়েবে আমির রাশেদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আশরাফুর রহমান, মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন, জামায়াত নেতা মিসবাহুল আলম রাসেল, পৌর আমির হাফেজ আলী আকবর ও তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।    

‎সভায় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব সোলেয়মান মেহেদী প্রমুখ।

 কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   জামায়াতে ইসলামী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close