শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
আমারা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই : জামায়াত আমির
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আমারা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষ বিজয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলাম বিজয়ী হবে—ন‍্যায় এবং ইনসাফের বিজয় হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “এই নির্বাচন ৮ নয়, ১৪ নয়, ১৮ নয়, ২৪ নয় এটা ২৬শের নির্বাচন। ১৪শ শহিদের রক্তের নির্বাচন, আমাদের ৩৪ হাজার ছেলে-মেয়ে পঙ্গুত্বের নির্বাচন।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব‍্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা জামায়াতের আমির ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী নাজমুল হক সাইদী, ইসলামপুর-২ আসনের এমপি প্রর্থী সামিউল হক ফারুকীসহ অনেকেই।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আওয়াল।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমণ উপলক্ষ্যে সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে এসে হাজির হয়। তিনি জামালপুর থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। জামায়াতের নেতাকর্মী ছাড়াও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীসহ প্রায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে সমাবেশ স্থলে। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close